শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

৫৭ কোটি টাকা আত্মসাৎ, রূপালি ব্যাংকের সাবেক এমডিসহ আসামি ৩

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৮১ পড়া হয়েছে

গ্রাহকের উৎস থেকে এলসি পেমেন্ট না করে ফোর্সড লোনের সৃষ্টির মাধ্যমে বিদেশে অর্থ প্রেরণ ও অবৈধ এলসির মাধ্যমে ৫৭ কোটি ৮৪ লাখ ১২ হাজার ২৩৪ টাকা আত্মসাতের অভিযোগে রুপালি ব্যাংকের সাবেক এমডি ফরিদ উদ্দীনসহ ৩ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৫ জানুয়ারি) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- রূপালী ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন, সাবেক উপমহাব্যবস্থাপক মো. আবুল খায়ের ও শীতল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. দিদারুল ইসলাম।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আসামি মো. দিদারুল ইসলাম ও মো. আবুল খায়েরের বিরুদ্ধে চট্টগ্রাম ভিত্তিক শিপ ব্রেকিং প্রতিষ্ঠান মেসার্স শীতল এন্টারপ্রাইজের পক্ষে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থিত কোম্পানি মেসার্স গ্রিন স্টার মেরিন লিমিটেডের অনুকূলে রূপালী ব্যাংকের কর্মকর্তারা মো. আবুল খায়েরকে বিধি বহির্ভূত ক্ষমতা প্রয়োগের মাধ্যমে ৯৯.৬৫ লাখ মার্কিন ডলারের ঋণপত্র স্থাপন করেন। এলসিতে এড কনফারেশন যোগ করা এবং সুযোগ থাকা সত্ত্বেও গ্রাহকের উৎস থেকে এলসি পেমেন্ট না করে ফোর্সড লোন সৃষ্টির মাধ্যমে বিদেশে অর্থ প্রেরণ ও অবৈধ এলসি স্থাপনের মাধ্যমে প্রায় ৫৮ কোটি টাকা আত্মসাৎ করেছেন আসামিরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024