শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ পড়া হয়েছে

নার্সিং শিক্ষায় শিক্ষকের অভাব দূর করে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক তৈরির লক্ষ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট। শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে অবস্থিত ইন্সটিটিউটের নবনির্মিত নিজস্ব ভবনে প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিভার্সেল নার্সিং কলেজের উপদেষ্টা ও অনুষ্ঠানের সভাপতি ডা: একেএম জাফর উল্লাহ, ইউনিভার্সাল নার্সিং কলেজের অধ্যক্ষ রেবেকা খাতুন, হাসপাতাল এর নার্সিং সুপারিন্টেনডেন্ট সুলতানা শাহানাসহ প্রশিক্ষণে আসা ২জন শিক্ষক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ইন্সটিটিউট বাংলাদেশের নার্সিং শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষকদের দক্ষ করে তুলতে পারলে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত হবে। শিক্ষার্থীদের মধ্যে যারা শিক্ষাক্ষেত্রে উচ্চতর ডিগ্রী অর্জন করেছেন, তারা এই সুযোগ গ্রহণ করে সফল শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

তারা আরও বলেন, প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা দক্ষ শিক্ষক হিসেবে গড়ে উঠবেন এবং তাদের পেশাগত জীবনে নতুন দিগন্ত উন্মোচন হবে। এই প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশের নার্সিং শিক্ষার ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করবে।

বর্তমানে বাংলাদেশে ১৯৫টি প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ৪০৩টি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ১৫১টি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু রয়েছে। তবে, এত সংখ্যক প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষিত শিক্ষক না থাকায় শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে। এই চাহিদা পূরণের উদ্দেশ্যেই ইউনিভার্সেল নার্সিং টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024