শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এমবাপ্পে-নেইমারের ‘দ্বন্দ্বের কারণ’ ছিলেন মেসি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ পড়া হয়েছে

ফরাসি ক্লাব পিএসজিতে থাকাকালীন নেইমার ও কিলিয়ান এমবাপ্পের দ্বন্দ্ব নিয়ে প্রায়ই শিরোনাম হতো। লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার পরই দ্বন্দ্বের শুরু হয় বলে জানিয়েছেন নেইমার। মূলত নেইমারের সঙ্গে মেসির ভালো সম্পর্কের কারণে এমবাপে ‘ঈর্ষান্বিত’ হয়ে পড়েছিলেন এমবাপ্পে!

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর একটি পডকাস্টে পিএসজিতে থাকাকালীন অনেক বিষয় নিয়ে কথা বলেন নেইমার। এমবাপ্পের সঙ্গে দ্বন্দ্ব প্রসঙ্গে এই ব্রাজিলিয়ান বলেন, ‘তার সঙ্গে আমার কিছু সমস্যা হয়েছিল, আমরা একটু ঝগড়াও করেছি। তবে সেটা শুরুতে। যখন সে যোগ দেয়, তখন সে অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমি সবসময় তাকে বলতাম, তার সঙ্গে মজা করতাম যে, সে একদিন সেরাদের একজন হবে। আমি সবসময় তাকে সাহায্য করতাম, তার সঙ্গে কথা বলতাম।’

নেইমার আরও বলেন, ‘সে আমার বাড়িতে আসত, আমরা একসঙ্গে ডিনারও করতাম। আমরা কয়েক বছর ভালো সময় কাটিয়েছি, কিন্তু এরপর, মেসি আসার পর, আমি মনে করি সে একটু ঈর্ষান্বিত হয়ে পড়েছিল সে আমাকে কারও সঙ্গে ভাগাভাগি করতে চাইত না, এবং এরপর থেকেই ঝগড়া শুরু হয়, তার আচরণে পরিবর্তন আসে।’

তিন সুপারস্টারের পিএসজিতে সফল না হওয়ার কারণ প্রসঙ্গে নেইমার বলেন, ‘তোমাকে বুঝতে হবে, তুমি একা খেলতে পারবে না। তোমাকে অন্যদেরও পাশে রাখতে হবে: ‘আমি সেরা, ঠিক আছে’, কিন্তু কে তোমাকে বল দেবে? তোমার পাশে ভালো খেলোয়াড় থাকতে হবে, যারা বল দিতে পারবে। এটা সবার ইগোর বিষয় ছিল…তাই এটা সফল হতে পারেনি। আজকের দিনে, কেউ যদি না দৌড়ায়, কেউ যদি একে অপরকে সাহায্য না করে, তাহলে জয় অসম্ভব।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024