শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নানা নাটকীয়তার পর ভারতের ভিসা পেলো সাকিব

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ পড়া হয়েছে

নানান চড়াই উতরাই পেরিয়ে অবশেষে ভারতের ভিসা পেয়েছেন সাকিব মাহমুদ। সিরিজ শুরুর মাত্র ৫ দিন আগে ইংল্যান্ডের এই পেসারকে ভিসা দিয়েছে ভারত। ফলে আগামী বুধবার (২২ জানুয়ারি) কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামতে কোনো বাধা থাকছে না সাকিব মাহমুদের।

ভিসা পাওয়ায় শুক্রবার (১৭ জানুয়ারি) দলের সঙ্গে কলকাতায় যোগ দিবেন সাকিব।

ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে অনুশীলন করতে পারেনি তিনি। যার কারণে আবুধাবিতে আটকে ছিলেন সাকিব মাহমুদ। এর আগে ২০১৯ সালেও পাকিস্তানি বংশোদ্ভুত পেসারকে ভিসা দিতে গড়িমসি করেছিল ভারত। শেষ পর্যন্ত ভিসা না পাওয়ায় সাকিবের বদলি ক্রিকেটার দলে নিতে বাধ্য হয় ইংল্যান্ড।

এবারের সফরে ভারতের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে ইংল্যান্ড। ভারতীয় কন্ডিশনে জোফরা আরচার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স ও মার্ক উডের সঙ্গে সাকিব মাহমুদকে নিয়ে শক্তিশালী পেস অ্যাটাক গঠনের পরিকল্পনা করেন বোলিং কনসালটেন্ট জেমস অ্যান্ডারসন। সাকিবের ভিসা জটিলতা কেটে যাওয়ায় এবার পরিকল্পনার বাস্তবায়ন দেখতে মুখিয়ে আছেন অ্যান্ডারসন।

সাকিব ছাড়াও এর আগে পাকিস্তান বংশোদ্ভুত হওয়ায় ২০২৪ সালে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরও ভিসা জটিলতায় পড়েছিলেন। ভিসা প্রসেসিংয়ে ধীরগতির কারণে ভারতের বিপক্ষে হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি তিনি। যদিও এবারের সফরে আরও দুই পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটার আদিল রশিদ ও রিহান আহমেদকে আগেই ভিসা দিয়েছে ভারত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024