শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সুষ্ঠু নির্বাচন: ‘সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ পড়া হয়েছে

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সহিত আলাপকালে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘রাতের ভোটের কল্পনা করতে পারি না। কোনো ভোটই রাতে হবে না।’ তিনি বলেন, সকলের সহযোগিতা পাইলে তাহারা সুন্দর নির্বাচন উপহার দিতে পারিবেন। সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে তাহারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ যে প্রতিশ্রুতি দিলেন, নির্বাচন পর্যন্ত বাঁচিয়া থাকিলে হয়তো আমরা তাহার প্রমাণ পাইব।

ভোট যথাসময়ে ও যথাযথভাবে অনুষ্ঠিত হউক, ইহাই ভোটারদের কাম্য। সুষ্ঠু নির্বাচনের আয়োজন করিতে না পারিলে এবং ভোটাররা ভোট দিতে না পারিলে ভোট যখনই অনুষ্ঠিত হউক না কেন, তাহা প্রশ্নবিদ্ধ হইতে বাধ্য। আমাদের দেশে নির্বাচনে ভোটকারচুপি কীভাবে ও কত প্রকারে হয়, তাহা লইয়া বিস্তর গবেষণা প্রয়োজন। এই সংক্রান্ত সকল রকমের ফাঁকফোকর বন্ধ করিতে না পারিলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অনুষ্ঠান করা সম্ভবপর নাও হইতে পারে।

আমাদের বিদ্যমান যে নির্বাচানি ব্যবস্থা তাহাতে কোনো নির্বাচন কমিশনার (ইসি) এমনকি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কী বলিলেন তাহাতে কোনো যায় আসে না। কেননা নির্বাচনের মাঠে-ময়দানে যাহারা কাজ করেন, তাহারা যদি আন্তরিক না হন, তাহা হইলে একটি সুন্দর নির্বাচনের আয়োজন করা অসম্ভব। আমাদের দেশে মাঠ পর্যায়ে নির্বাচন আয়োজনের সহিত জড়িত থাকেন রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ। সাধারণত একটি জেলার ডিসি রিটার্নিং অফিসার, ইউএনও সহকারী রিটার্নিং অফিসার এবং বিভিন্ন স্কুল-কলেজ- মাদ্রাসার শিক্ষকগণ এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তারা পরবর্তী পদগুলিতে দায়িত্ব পালন করেন। ইতিপূর্বে আমরা দেখিয়াছি, ডিসি-এসপি, ইউএনও-ওসিসহ নির্বাচনের কাজে জড়িত কর্মকর্তাদের অনুকূলে নেওয়ার জন্য কত রকম না উপায় অবলম্বন করা হয়। তাহার পর নির্বাচনি বৎসরে মাঠ গোছানোর জন্য সম্ভাব্য বিরোধী বা বিদ্রোহী প্রার্থী ও তাহার নেতাকর্মীদের উপর স্থানীয় প্রশাসনের ছত্রছায়ায় হামলা-মামলা, হয়রানি, অত্যাচার, নির্যাতন ইত্যাদি চলিতে থাকে। ভোটের দিন যতই ঘনাইয়া আসে, ততই তাহারা ভোটকেন্দ্রে তাহাদের সম্ভাব্য এজেন্টদের গৃহছাড়া-লক্ষ্মীছাড়া করিতে থাকে।

অতঃপর ভোটের দিন ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের জন্য ডামি প্রার্থীর এজেন্ট নিয়োগ, অবৈধ অর্থের লেনদেন এবং বিরোধী মতের কেহ থাকিলে ভয়ভীতি প্রদর্শন করা হয়। কোনো নির্বাচন যদি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হয়, তাহা হইলে ভোটকেন্দ্রে বিরোধী মতের এজেন্টদের অনুপস্থিতিতে মৃত ও অনুপস্থিত ভোটারের হিসাব ধরিয়া ২০ হইতে ৩০ শতাংশ হারে ভোট কাটিয়া বাক্সে ভরিলেই বিজয় নিশ্চিত হইয়া যায়। অন্যদিকে এনআইডি, বিধবা-প্রতিবন্ধী- দুস্থভাতা ইত্যাদির কার্ড নিয়ন্ত্রণে লইয়া টাকার বিনিময়ে বা টাকা ছাড়াই ভোটারদের নির্দিষ্ট প্রার্থীকে ভোটদানে উৎসাহিত বা বাধ্য করা, ভিন্নধর্মাবলম্বী বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকদের ভোটদান হইতে বিরত রাখিতে তাহাদের সন্ত্রস্ত করা ইত্যাদিও সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। ইহা ছাড়া নির্বাচনে যেইখানে ২৫ লক্ষ টাকার অধিক খরচ করা যায় না, সেইখানে ২৫ কোটি কেন ১০০ হইতে ৩০০ কোটিও খরচ করিবার নজির রহিয়াছে, যাহা গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিবন্ধক।

অতএব, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের দৃঢ় বিশ্বাসের প্রয়োজনকে খাটো করিয়া দেখা উচিত হইবে না। আমরা ভবিষ্যতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সম্মিলিতভাবে কাজ করিব। সর্বোপরি একটি সুন্দর নির্বাচনের জন্য ভোটারদের সচেতনতাকেও খাটো করিয়া দেখিবার অবকাশ নাই। তাই যেই সমস্ত কর্মকর্তা-কর্মচারী ও ভোটদাতা অসাধু পথ গ্রহণ করিবেন তাহাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করিতে হইবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024