শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কালীগঞ্জ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি চারদলীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে কোয়াব ঝিনাইদহকে ৩৬ রানে পরাজিত করে কালীগঞ্জ ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় শহরের সরকারী নলডাঙ্গা ভূষন হাইস্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলে শেষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময়, খেলোয়াড়, কর্মকর্তা, ক্রীড়ামোদীসহ স্থানীয় সকল শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দুপুরে টসে জিতে কালীগঞ্জ ক্রিকেট একাদশের অধিনায়ক হাসিব ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট হাতে তারা খানিকটা আক্রমাত্মক খেলা শুরু করে। কিন্ত প্রতিপক্ষের আঁটসাঁট বোলিংয়ে ব্যাটসম্যানরা খুব একটা বড় স্কোর করতে না পারেননি। তবে দলের অধিনায়ক হাসিব ৪৬ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান বাঁধনের ৬৫ রানের ওপর ভর করে তারা ১৫৫ রান করতে সক্ষম হন। পরে ১৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে কোয়াব ঝিনাইদহ করে ১২৯ রান।

এ ফাইনাল খেলায় কালীগঞ্জ একাদশের বাঁধন সর্বোচ্চ ৬৫ রান করায় তিনি ম্যান অব দ্য মাচ নির্বাচিত হন। এদিকে বাঁধন টুর্নামেন্টে সর্বোচ্চ ১৭৭ রান করায় তিনি সেরা খেলোয়াড়ের পুরস্কারও লাভ করেন। পরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন।

এদিকে শনিবার সকাল ৯ টায় কালীগঞ্জের গাজীর বাজার হাইস্কুল মাঠে আটদলীয় কে.সি.এল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ অনুরুপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, পার্শ্ববর্তী মাগুরা জেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছাহক মল্লিক, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠুসহ এলাকার ক্রীড়ামোদী, ক্রিকেট কর্মকর্তাসহ এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন। খেলায় মাগুরার একতা স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন ও পিপরুল ক্রিকেট একাদশ রানার্সআপ হয়। খেলা শেষে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024