শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৭০ পড়া হয়েছে

এনআরবি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান। ব্যাংকের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন তিনি।

সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও ঝুকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান গোলাম কবির, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মেদ জাহেদ ইকবাল, অডিট কমিটির চেয়ারম্যান সৈয়দ রফিকুল হক, পরিচালক বায়জুন নাহার চৌধুরী এবং স্বতন্ত্র পরিচালকবৃন্দ মতিউর রহমান, কাজী তৌহিদুল আলম, আব্দুল হালিম চৌধুরী এবং শাহ মোহাম্মদ মঈনউদ্দিন, ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল, পরিচালকবৃন্দ আলী আহমেদ এবং খন্দকার রুহুল আমিন উপস্থিত ছিলেন।

এছাড়াও উপ-ব্যবস্থাপনা পরিচলকবৃন্দ মো. শাহীন হাওলাদার, মো. আলী আকবর ফরাজী এবং আনোয়ার উদ্দিনসহ সকল শাখা ব্যবস্থাপক ও করপোরেট হেড অফিসের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় বিগত বছরের বিভিন্ন শাখা ও বিভাগসমূহের অর্জিত সাফল্য নিয়ে বিষদ আলোচনা করা হয় এবং ২০২৫ সালের লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে প্রয়োজনীয় পরিপালন বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024