শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ক্যাটরিনার ফিটনেস নিয়ে যে কথা জানালেন অভিনেত্রীর পুষ্টিবিদ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে

বয়স ৪০ পেরিয়েছে। দেখে বোঝার উপায় নেই ৪১ বছরেও তারুণ্যের দীপ্তি ধরে রেখেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সেই একই রকম ছিপছিপে গড়ন আর জেল্লাদার ত্বক অভিনেত্রীর। এখন ক্যাটরিনার ডায়েট ও ফিটনেস নিয়ে নেটিজেনদের মাঝে চর্চা চলে সবচেয়ে বেশি। কিন্তু কী খেয়ে এমন চেহারা ধরে রেখেছেন, সেই কথাই জানালেন অভিনেত্রীর পুষ্টিবিদ শ্বেতা শাহ।

অভিনেত্রী ক্যাটরিনা খুবই স্বাস্থ্য সচেতন মানুষ— এমনটাই জানিয়েছেন শ্বেতা শাহ। তিনি বলেন, খাওয়াদাওয়া নিয়ে বেশি পরীক্ষা-নিরীক্ষা করেন না ক্যাটরিনা। একই রকম সাদামাঠা খাবার দিনে দুবার খান। তার সারা দিনের ডায়েটে থাকে দুটিই মিল। রাতের খাওয়া সেরে নেন সন্ধ্যার মধ্যেই। আবার তাড়াতাড়ি ঘুম ও ভোরে উঠে শরীরচর্চাই ক্যাটরিনাকে ফিট রেখেছে বলে জানিয়েছেন শ্বেতা।

পুষ্টিবিদের পরামর্শে প্রতি দুই ঘণ্টা অন্তর খাবার খান অভিনেত্রী। পেট খালি রাখেন না। শ্বেতা জানাচ্ছেন, ক্যাটরিনা আয়ুর্বেদে ভরসা রাখেন। শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থ বার করতে নিয়মিত ডিটক্স পানীয় পান করেন। ঠান্ডা খাবারই বেশি খান। দিনে দুটি মিল মেপে খাওয়ায় হজম প্রক্রিয়াও অনেক ভালো তার। কোনোভাবেই মেদ জমবে না শরীরে। কোন নিয়ম মানলে ফিট থাকা যায়, সে ব্যাপারে ক্যাটরিনা ওয়াকিফহাল।

এ পুষ্টিবিদ বলেন, রুটিনমাফিক প্রতি দিন কিশমিশ, মৌরি, খেজুর খান অভিনেত্রী। চরিত্রের প্রয়োজনে কখনো তরল ডায়েটও করতে হয় তাকে। তখন আমলকীর রস, লাউয়ের রস, ধনেপাতার রস খেয়েই থাকেন তিনি।

শ্বেতা শাহ বলেন, ক্যাটরিনার সকাল শুরু হয় লাউয়ের রস দিয়ে। যদি লাউ না থাকে, তা হলে আমলা, পুদিনা ও শসার রস খান। নিয়মিত মেথি ভেজানো পানি খান ক্যাটরিনা।

পুষ্টিবিদ আরও বলেন, যদি দিনে দুবার খেতে হয়, সে ক্ষেত্রে সকালের খাবার একটু দেরি করে খাওয়াই শ্রেয়। আর দ্বিতীয় মিল সন্ধ্যা নাগাদ খেয়ে নেওয়া জরুরি। তা হলেই ভারসাম্য বজায় থাকবে বলে জানান শ্বেতা শাহ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024