শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

খেলাপি ঋণ পুনঃতফশিলে আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ পড়া হয়েছে

ব্যবসায়ীদের দাবির মুখে খেলাপি ঋণ পুনঃতফশিলে আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঋণ পুনঃতফশিল, সুদ মওকুফ ও ঋণের মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াটি স্বচ্ছভাবে করতে বিভিন্ন খাতের প্রতিনিধিদের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ইচ্ছাকৃত খেলাপিরা এই সুযোগ পাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। ঋণ পুনঃতফসিল হলেও ঋণের মান পরিবর্তনের বিপক্ষে বিশ্লেষকরা।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অনেক শিল্প কলকারখানা। এতে উৎপদন বন্ধসহ নানা জটিলতায় খেলাপি হয়ে পড়ছে অনেকে। আছে বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্থ হয়ে খেলাপি হওয়ার ঘটনাও।

এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের দাবির মুখে ঋণ পুনঃতফশিলে আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ডাউন পেমেন্টের শর্ত শিথিল, সুদ মওকুফ ও ঋণের মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। এই প্রক্রিয়াটি স্বচ্ছভাবে করতে বিভিন্ন খাতের প্রতিনিধিদের সমন্বয়ে পাঁচ সদস্যের যাচাই-বাছাই কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। ২০ কোটি টাকার বেশি ঋণের প্রস্তাব এই কমিটি বিবেচনা করবে।

বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিক বলেন, ব্যাংকগুলো প্রথমে পর্যালোচনা করে সুপারিশ কমিটিতে পাঠাবে। সুপারিশ কমিটি তখন সেগুলো পর্যালোচনা করবে। তবে এখানে ইচ্ছাকৃত খেলাপি এই পর্যালোচনার মধ্যে আসবে না।

২০১৯ সালেও খেলাপি ঋণ পুনঃতফসিল করতে সুযোগ দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক। যদিও এই সুযোগ পেয়েছিলো ক্ষমতাবান ব্যবসায়ীরা। নতুন এই কমিটি রাজনৈতিক হস্তক্ষেপ আমলে না নিয়ে নির্মোহভাবে কাজ করলে সুফল মিলবে বলে মনে করছেন ব্যাংক নির্বাহীরা। আর ঋণ পুনঃতফসিল হলেও ঋণের মান পরিবর্তনের বিপক্ষে বিশ্লেষকরা।

চলতি মাসে এ নিয়ে নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024