শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে লেনোভো ইয়োগা ২ ইন ১ ল্যাপটপ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে

স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং বহুমুখি ব্যবহারের কথা বিবেচনা করে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে লেনোভোর নতুন ৭আই ২ ইন ১ (83DJ003ALK) ল্যাপটপটি। এর ইন্টেল কোর আল্ট্রা ৭-১৫৫এইচ প্রসেসর, ১৬ জিবি র‍্যাম দ্রুত গতি ও অপটিমাইজড কর্মক্ষমতা প্রদান করে, যা মাল্টি-টাস্কিং ও উচ্চ গ্রাফিক্সের জন্য স্মুথ এবং নিরবিচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করে।

এটি একটি কমপ্যাক্ট এবং বহনযোগ্য ল্যাপটপ যা আপনাকে দুটি ভিন্ন সুবিধা একসাথে দিতে সক্ষম: একটি পরিপূর্ণ ল্যাপটপ এবং একটি ট্যাবলেট, আপনি যেভাবে প্রয়োজন সেভাবেই ব্যবহার করতে পারবেন। এর ১৪ ইঞ্চি ওএলইডি টাচস্ক্রিন ডিসপ্লে আপনাকে শুধু উজ্জ্বল এবং পরিষ্কার ছবিই প্রদান করে। সাথে থাকা লেনোভো ডিজিটাল পেন ব্যবহারকারীকে সহজে নেভিগেট করতে, ড্রয়িং করতে এবং মুলত বিভিন্ন ক্রিয়েটিভ কাজেও নিখুঁত সুবিধা প্রদান করে।

মাত্র ১.৪৯ কেজি ওজনের এই ২-ইন-১ ল্যাপটপটি এর পাতলা এবং হালকা গঠন দিয়ে যেকোনো স্থানে এবং সময়ের মধ্যে আপনাকে পোর্টেবিলিটি ও সুবিধা দেয়। সাথে ডলবি অ্যাটমোস অপটিমাইজড স্পিকার, ১০৮০পি ক্যামেরা, জেনুইন উইন্ডোজ ১১ হোম তো রয়েছেই। ব্যাটারি লাইফ বেশ দীর্ঘ, যা আপনাকে দীর্ঘ সময় ধরে কাজ করতে সহায়তা করে, বিশেষ করে যখন আপনি ভ্রমণ করছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024