শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ পড়া হয়েছে

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিসেবে যোগ দিয়েছেন মো. মুশফিকুর রহমান। রবিবার (১৯ জানুয়ারি) তিনি এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

মো. মুশফিকুর রহমান ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৯৫ সালে ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। প্রায় তিন দশকের ব্যাংকিং খাতের চাকরি জীবনে তিনি যুক্তরাষ্ট্রে সিটিজেন, সিটি ব্যাংক ও এইচএসবিসি এবং বাংলাদেশে এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, শাহজালাল ইসলামী এবং ব্যাংক আল ফালাহএ দায়িত্ব পালন করেন।

মো. মুশফিকুর রহমানকে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিসেবে নিয়োগ দিয়ে ২২ ডিসেম্বর ২০২৪ প্রজ্ঞাপন জারি করে শিল্প মন্ত্রণালয়। উল্লেখ্য, এসএমই ফাউন্ডেশনের ৮ম চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024