শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিদেশি বিনিয়োগ বাড়াতে ১৯ খাতের হিটম্যাপ প্রকাশ করল বিডা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

১৯ খাতে লক্ষ্যভিত্তিক বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ হিসেবে এফডিআই (বিদেশি সরাসরি বিনিয়োগ) হিটম্যাপ প্রকাশ করেছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)।

রোববার (১৯ জানুয়ারি) বিডা তথ্যনির্ভর এই কাঠামো প্রকাশ করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ১৯টি সম্ভাবনাময় খাতে বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে হিটম্যাপ সহায়ক ভূমিকা পালন করবে। এটি ভবিষ্যৎ বিনিয়োগ প্রচার ও কৌশলগুলোর জন্য একটি কৌশলগত দিকনির্দেশনা প্রদান করবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এফডিআই হিটম্যাপ শুধু একটি পরিকল্পনা নয় বরং আমাদের ভবিষ্যৎ বিনিয়োগ প্রচেষ্টার জন্য একটি রূপরেখা। আমরা যেকোনো রোডশো, দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি বা নীতিগত সহায়তা এই তথ্যনির্ভর বিশ্লেষণ অনুযায়ী পরিচালনা করব।

বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নহিয়ান রহমান রোচি বলেন, বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি থাকা সত্ত্বেও, এফডিআই বর্তমানে জিডিপির মাত্র শূন্য দশমিক ৫ শতাংশে অবস্থান করছে। যেখানে বৈশ্বিক গড় ৩-৪ শতাংশ। হিটম্যাপ এই প্রবণতা পাল্টে দিতে এবং খাতভিত্তিক অগ্রাধিকার প্রদান, বিনিয়োগকারী বাজার শনাক্তকরণ এবং জাতীয় লক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণ কৌশল তৈরিতে সাহায্য করবে।

মূলত, এফডিআই হিটম্যাপে ১৯টি খাতকে বাজার প্রস্তুতি ও সম্ভাবনা, ইনপুট ফ্যাক্টরের প্রাপ্যতা, জাতীয় লক্ষ্য (এসডিজি ও ইএসজি)— এই তিনটি প্রধান মানদণ্ডের ভিত্তিতে তিন ক্যাটাগরিতে শ্রেণিবদ্ধ করেছে বিডা।

ক্যাটাগরি ‘এ’ কে বলা হচ্ছে ‘তাৎক্ষণিক লক্ষ্য’, যা উচ্চ বাজার প্রস্তুতি, দ্রুত প্রবৃদ্ধি এবং অনন্য প্রতিযোগিতামূলক সুবিধাসম্পন্ন খাত। এই ক্যাটাগরিতে আছে কোর অ্যাপারেল, ফার্মাসিউটিক্যালস (এপিআই ছাড়া), কৃষি প্রক্রিয়াকরণ, আইটি-সক্ষম সেবা, উন্নত টেক্সটাইল এবং নবায়নযোগ্য শক্তি খাত।

ক্যাটাগরি ‘বি’ হলো দ্রুত প্রবেশযোগ্য খাত, এতে মধ্যম মানের বাজার প্রস্তুতি অন্তর্ভুক্ত থাকলেও এটি শক্তিশালী প্রতিযোগিতামূলক সুবিধাসম্পন্ন খাত। অটোমোটিভ পার্টস, ফুটওয়্যার, হালকা প্রকৌশল ও চামড়া খাত এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত।

ক্যাটাগরি ‘সি’ তে রয়েছে লজিস্টিকস এবং ইলেকট্রনিকস ও অ্যাসেম্বলি খাত। উন্নয়ন সম্ভাবনা থাকা সত্ত্বেও এই খাতে ইনপুট চ্যালেঞ্জ সমাধানে বিশেষ চুক্তি প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া, নীতি ও সক্ষমতা উন্নয়ন, দীর্ঘমেয়াদি নীতিগত সহায়তা এবং ইকোসিস্টেম উন্নয়নের প্রয়োজনীয় খাত যথা: ইভি ব্যাটারি, মেডিক্যাল ডিভাইস, টেকনিক্যাল টেক্সটাইল, খেলনা, অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই), সেমিকন্ডাক্টর ও প্লাস্টিক খাত রয়েছে ‘ডি’ ক্যাটাগরিত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024