শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অবৈধ অভিবাসীদের সময় বেঁধে দিল সরকার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে

বাংলাদেশে অবৈধভাবে বসবাস করা বিদেশি নাগরিকদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে যথাযথ কাগজপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে যথাযথ কাগজপত্র জমা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানান।

আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে জানানো হয়, বাংলাদেশে বর্তমানে ৩৩ হাজার ৬৪৮ জন বিদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছেন বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন।

জাহাঙ্গীর আলম বলেন, আমরা সার্কুলার দিয়েছি আমাদের দেশে অনেক মানুষ অবৈধভাবে বসবাস করছেন বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন। সরকারি হিসাবে আগে এই সংখ্যা ছিল ৪৯ হাজার ২২৬ জন, এখন তা কমে ৩৩ হাজার ৬৪৮ জনে দাঁড়িয়েছে। তাদের সময়সীমা ৩১ জানুয়ারি, এর পরে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

অবৈধ অভিবাসীদের যারা কর্মসংস্থানের সহায়তা দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়াহবে বলে জানান তিনি।

জাহাঙ্গীর আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, বিদেশি নাগরিকদের নিয়োগ দিতে হলে নিয়োগকর্তাদের যথাযথ অনুমতি নিতে হবে। অনুমতি না নিয়ে তারা যদি অবৈধ অভিবাসীদের নিয়োগ অব্যাহত রাখেন, তাহলে আমরা সে সংস্থাগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024