শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির ৩৮তম বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৮০ পড়া হয়েছে

ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৫, জানুয়ারী ২০, ২০২৫ ইং, সোমবার, ডিসিসিআই অডিটোরিয়াম, মতিঝিলে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন উদ্ধোধন করেন কোম্পানীর চেয়ারম্যান মাহবুবুর রহমান।

সম্মেলনে কোম্পানীর পরিচালনা পর্ষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান রিজওয়ান রহমান, পরিচালকবৃন্দ কামাল উদ্দিন আহমেদ এবং মো. তাইছির খান উপস্থিত ছিলেন এবং তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম উক্ত সম্মেলনে প্রতিষ্ঠানের বার্ষিক ব্যবসায়িক সাফল্যের তথ্য উপস্থাপন করেন।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দাভাব ও বৈদেশিক মুদ্রার অপ্রতুলতা সত্বেও কোম্পানীর বার্ষিক প্রিমিয়াম আয় লক্ষ্যমাত্রার ৮৪% হওয়ায় চেয়ারম্যান তার উদ্ধোধনী বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ২০২৪ সালে ইষ্টল্যান্ড ইন্সুরেন্স ‘এএএ’ ক্রেডিট রেটিং অর্জন করায় তিনি সকলকে ধন্যবাদ প্রদান করেন।

চেয়ারম্যান মহোদয়, বিশ্বব্যাপী চলমান যুদ্ধ-বিগ্রহ ও অস্থিরতার মাঝেও সর্বাত্মক প্রচেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে অর্জিত প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার জন্য ঊর্দ্ধতন নির্বাহী ও আঞ্চলিক শাখা প্রধানগণকে সচেষ্ট থাকতে আহবান জানান।

তিনি প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনী পলিসি গ্রহণ ও বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। চেয়ারম্যান প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও সুনাম রক্ষার স্বার্থে রাষ্ট্রীয় ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সকল নিয়ম-নীতি অনুসরণ করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য সকলকে পরামর্শ প্রদান করেন।

চেয়ারম্যান আরো জানান যে, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স গত ৩৮ বছরের সাফল্যজনক কার্যক্রমের মাধ্যমে দেশের বীমা খাতে একটি সুদৃঢ় ভিত্তি গড়ে তুলতে সক্ষম হয়েছে। কোম্পানীর ব্যবসায়িক সাফল্য অর্জনকারীদেরকে তিনি অভিনন্দন জানান ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও খুলনা বিভাগীয় প্রধান শহীদ-ই-মনজুর মোর্শেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং মতিঝিল শাখার প্রধান মো. শফিউল আলম সহ কোম্পানীর অন্যান্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ উক্ত সম্মেলনে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024