শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দর পতনের শীর্ষে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৭২ পড়া হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ জানুয়ারি) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে ৮১ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার দিন শেষে রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৮২ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা তুং হাই নিটিং অ্যান্ড ডাইয়িং লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ২৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আরামিত সিমেন্ট লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড, ইন্টারনেশন্যাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড,পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024