শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

প্রকাশ্যে এলো তমালিকার বিয়ের খবর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে

শোবিজের একসময়ের জনপ্রিয় মুখ তমালিকা কর্মকার। ক্যারিয়ারে অসংখ্য নাটক-সিনেমায় কাজ করেছেন তিনি। বর্তমানে কাজ থেকে দূরে রয়েছেন তিনি। বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে থেকেই এবার অভিনেত্রী জানালেন বিয়ের খবর।

জানা গেছে, যুক্তরাষ্ট্রেই বিয়ে করেছেন তমালিকা। অভিনেত্রীর স্বামীর নাম প্রভীন। তবে কবে, কখন, কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে ব্যাপারে কিছু জানাননি।

সোমবার (২০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তমালিকা। শুধু তাই নয়, স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। ক্যাপশনে তমালিকা লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’।

অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর বিনোদন অঙ্গনের অনেকেই শুভকামনা জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন নাজনীন চুমকি, মাসুম রেজা, আঁখি আলমগীর, শারমীন জোহা শশী, গোলাম ফরিদা ছন্দা, শ্যামল মাওলা, হৃদি হক প্রমুখ।

অনেক দিন আগেই বিয়ে করেন তমালিকা-প্রভীন। অভিনেত্রীর খুব কাছের মানুষেরা বিয়ের খবরটি জানতেন। তবে দুজনের কেউই বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে কাউকে জানাতে চাননি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে পরিচয় হয় প্রভীনের। এরপর একে অপরের প্রেমে পড়েন তারা। দুজন দুজনকে জানার পরই বিয়ের সিদ্ধান্ত নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024