শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে নাইজেরিয়ার ইতিহাস

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৭১ পড়া হয়েছে

ফুটবলার জন্যই বেশি পরিচিত নাইজেরিয়া। নিয়মিতই বিশ্বকাপে খেলে আফ্রিকার এই দেশটি। তবে ক্রিকেটে একেবারেই আনকোরা এক দল তারা। সেই দেশটিই প্রথমবার অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেই করেছে বাজিমাত।

ক্রিকেটের অন্যতম পরাশক্তি নিউজিল্যান্ড। বিশ্বকাপে তাদেরকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে নাইজেরিয়ার মেয়েরা। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে কিউই মেয়েদের ২ রানে হারিয়েছে আফ্রিকার দেশটি।

সোমবার (২০ জানুয়ারি) মালয়েশিয়াতে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচটা নেমে আসে ২০ থেকে ৭ ওভার কমিয়ে করে ১৩ ওভারে। শুরুতে ব্যাট করতে নেমে নাইজেরিয়া অধিনায়ক পিটি লাকি আর লিলিয়ান উডের ব্যাটে ভর করে ৬ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করে। পিটি লাকি করেছেন ১৮ রান। এছাড়া লিলিয়ান উড করেন ২৫ বলে ১৯ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। কিউই ওপেনার কেন আরউইন ফিরে যান একেবারে ইনিংসের প্রথম বলে। অন্য ওপেনার এমা ম্যাকলয়েড সেই ওভারের তৃতীয় বলে আউট হন উসেন পিসের শিকার হয়ে। ইভ ওল্যান্ড, আনিকা টডেরা মোটামুটি রানের দেখা পেলেও ডট বলের কারণে চাপ বেড়েছে বারবার। মাঝে ১৭ রানের ব্যবধানে ৩ উইকেট চলে গেলে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড।

শেষ দুই ওভারে জয়ের জন্য ১৭ রান প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের। সে ওভারে নিউজিল্যান্ড অধিনায়ক টাশ ওয়েকেলিনের ব্যাটে আসে ৮ রান। শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল তাদের। তবে উদেহর ওভারে ৬ রানের বেশি তুলতে পারেনি কিউইরা। শেষ পর্যন্ত ২ রানের জয় পায় নাইজেরিয়া।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024