শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

তৃতীয় কার্যদিবসেও সূচকের উত্থান, লেনদেন প্রায় ৫০০ কোটি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে সবকটি সূচকের বেড়েছে পয়েন্ট এবং লেনদেন হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয় সূচকের উত্থানের মধ্য দিয়ে। প্রথম ৪০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পাঁচ হাজার ১৯৫ পয়েন্ট থেকে বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার ২৩৪ পয়েন্টে দাঁড়ায়। তবে প্রথম ঘণ্টার পর থেকে কমতে শুরু করে সূচকের উত্থানের ধারা।

দিনের শুরুর ধারা বজায় রাখতে না পারলেও লেনদেন শেষে গত কার্যদিবসের তুলনায় ডিএসইএক্সের সূচক বেড়েছে ৫ পয়েন্ট। অন্য দুই ইনডেক্স শরিয়াভিত্তিক ডিএসইএসের সূচক ১ পয়েন্ট এবং ব্লু চিপের সূচক বেড়েছে ২ পয়েন্ট।

লেনদেন দাম বেড়েছে ১৬৫ কোম্পানির, কমেছে ১৫৬ এবং দাম অপরিবর্তিত আছে ৮০ কোম্পানির। লেনদেন হওয়া এ ক্যাটাগরির দাম বেড়েছে ৯০, কমেছে ৯০ এবং অপরিবর্তিত আছে ৪১ কোম্পানির শেয়ারের দাম।

বি ক্যাটাগরিতে দাম বেড়েছে ৪১, কমেছে ২৮ এবং অপরিবর্তিত আছে ১৯ কোম্পানির শেয়ারের দাম। জেডে ৩২ কোম্পানির দাম বাড়লেও কমেছে ৩৫ এবং অপরিবর্তিত আছে ২০ কোম্পানির শেয়ারের দাম।

এন ক্যাটাগরিতে নতুন তালিকাভুক্ত ৫ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২ এবং কমেছে ৩ কোম্পানির। ৩৭ মিচুয়্যাল ফান্ডের মধ্যে ১৭ কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত। বেড়েছে ১৫ এবং কমেছে ৫ কোম্পানির শেয়ারের দাম।

ব্লক মার্কেটে ৭৩ কোম্পানির মোট ১৯ লাখ ৬২ হাজার ৫৯৬ শেয়ার বেচাকেনা হয়েছে, বর্তমান বাজারে যার মূল্যমান ১৫ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা।

একদিনের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৭৩ কোটি টাকা। ১ লাখ ৬৩ হাজার ৯০০ শেয়ার এবং ইউনিট বেচাকেনা হয়েছে ৪৯৯ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকায়।

৯ দশমিক ৮৫ শতাংশ দাম বেড়ে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস। এদিকে শেয়ারেপ্রতি ১০ শতাংশ দাম কমে দরপতনের শীর্ষে আছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

লেনদেনের পাশাপাশি তিনটি কোম্পানি বিনিয়োগকারীদের জুলাই প্রান্তিকে ঘোষিত লভ্যাংশ বণ্টন করেছে। এর মধ্যে জিমিনি সি ফুড পিএলসি ৭ দশমিক ৫০ শতাংশ, মুন্নু ফেব্রিকস লিমিটেড ১ শতাংশ এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি ৫ শতাংশ শেয়ারপ্রতি লভ্যাংশ দিয়েছে।

উত্থানের ধারা বজায় আছে চট্টগ্রামের পুঁজিবাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিএক্সের সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট।

লেনদেন হওয়া ১৪৭ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫, কমেছে ৬১ এবং অপরিবর্তিত আছে ৩১ কোম্পানির। মোট লেনদেন হয়েছে ৪ কোটি ৫৫ লাখ টাকা, যা গতদিনের তুলনায় ২ কোটি টাকা বেশি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024