শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাবিনাদের ম্যাচ আরব আমিরাতের বিপক্ষে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ পড়া হয়েছে

নারী ফুটবলে বছরের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে আরব আমিরাতের বিপক্ষে। আরব আমিরাত বাংলাদেশের বিপক্ষে খেলতে রাজি হলেও মৌখিকভাবে জানিয়েছে, বাফুফে থেকে আনুষ্ঠানিকভাবে জানাতে বলা হয়েছে। ম্যাচের সিডিউল এখনো চূড়ান্ত হয়নি।

মার্চের প্রথম সপ্তাহে কিংবা ফেব্রুয়ারির শেষ দিকে হতে পারে। ফিফার উইনডো দেখে নির্ধারণ করা হবে। ফেব্রুয়ারির শেষ দিকে ফিফা উইনডো পাওয়া যাবে একটি। যদি একটি পাওয়া যায়, তাহলে ফিফা প্রীতি ম্যাচও হবে একটি। অন্যটি ফিফার স্বীকৃতি পাবে না। বাফুফে জানিয়েছেন বাংলাদেশ দল আরব আমিরাতে গিয়ে খেলবে।

ছুটি কাটিয়ে নারী ফুটবল ক্যাম্পে যোগ দিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন। জুনিয়র শামসুন নাহারের বাবার হাত ভেঙেছে তাই সে এখনই যোগ দেবে না। ২৫ জানুয়ারি ক্যাম্পে আসবেন। আনাই মগিনি ক্যাম্পে ফিরবেন না সেটি নিয়ে ফেডারেশনকে কিছু বলেননি।

জানা গেছে ফুটবলার মনিকা চাকমাকে ফোন করে বাফুফেকে জানাতে বলেছেন, তিনি ক্যাম্পে ফিরবেন না। মনিকা জানিয়েছে সাফের ম্যানেজার অনন্যাকে। ৩১ ফুটবলার ছুটিতে গিয়েছিলেন। এর মধ্যে আনাই মগিনি ছিলেন তালিকার ১১ নম্বরে। ভালো অবস্থানে থাকার পরও আনাই অভিমান করেছেন তিনি খেলবেন না । তার বোন আনু মগিনির সূত্রে জানা গেছে খেলার সুযোগ না পাওয়া ক্যাম্পে ফিরবেন না আনাই। সাবিনাদের ইংলিশ কোচ পিটার বাটলার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিরবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024