শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

সারাদেশে এটিএম ও পস নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিকতায় সাভারে এটিএম বুথ উদ্বোধন করেছে সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি। ২০ জানুয়ারি সোমবার রূপালী ব্যাংক সাভার বাস স্ট্যান্ড শাখার পাশে এই এটিএম বুথের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর। অনুষ্ঠানে ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া সভাপতিত্ব করেন। ঢাকা উত্তর-পশ্চিম জোনাল অফিসের ডিজিএম মো. মোক্তার হোসেন, সাভার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মোখলেসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন কায়কোবাদ মো. শরিফুজ্জামান ও সাভার বাসস্ট্যান্ড শাখার ব্যবস্থাপক মো. শরিফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

এটিএম বুথ উদ্বোধন শেষে এক গ্রাহক সমাবেশে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের অঙ্গীকার করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024