শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাবার জানাজার মাঠ থেকে কণ্ঠশিল্পী মনির খানের আইফোন চুরি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৯৪ পড়া হয়েছে

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ঝিনাইদহের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে বিকেল ৪টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘ ছয় মাস অসুস্থতাজনিত কারণে বেড রেস্টে ছিলেন। মৃত্যুকালে জনপ্রিয় এই গায়কের বাবার বয়স হয়েছিল ১০১ বছর।

বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর নিজ গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে তার আইফোন চুরি হয়ে যায়।

মনির খান নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। পরে পারিবারিক কবরস্থানে তার বাবাকে দাফন করা হয়েছে।

মনির খান গত কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন। একক অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন তিনি। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এ কণ্ঠশিল্পী।

বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন মনির খান। মাঝে দলত্যাগ করলেও এখন তাকে বিএনপির নানা অনুষ্ঠানে দেখা যাচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024