শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রাবির ৩ ছাত্রের মৃত্যু দাবির চেক হস্তান্তর করল জেনিথ ইসলামী লাইফ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রের মৃত্যুতে ৬ লাখ টাকার মৃত্যু দাবির চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এই চেক হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সালেহ হাসান নকিবের কাছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান এই চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর (অব:) মো. মতিয়ার রহমান, ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার আবু মো. তারেক এবং জেনিথ ইসলামী লাইফের গ্রুপ ও স্বাস্থ্য বীমা বিভাগের ভিপি মো. আনোয়ার হোসেন সরকার, জিএম (উন্নয়ন) মো. ইদ্রিস আলী ও ডেপুটি প্রজেক্ট হেড মো. নাহিদুল ইসলাম সাগর।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মো. ফরহাদ হোসেন রনি, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র জহিরুল ইসলাম এবং ‘ল` অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের ছাত্র মেহেদী হাসানের মৃত্যুতে উক্ত চেক হস্তান্তর করে জেনিথ ইসলামী লাইফ।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনে আগুন নেভানোর সময় সিলিন্ডার ব্লাস্ট হয়ে মারা গিয়েছিলেন ‘ল` অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের ছাত্র মেহেদী হাসান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024