শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিএসইর নতুন সময়সূচি প্রত্যাহারের দাবি ডিবিএ’র

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে

চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃক নতুন ট্রেডিং সময়সূচি প্রত্যাহারের দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন (ডিবিএ)।

বুধবার (২২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ দাবি জানায়।

সম্প্রতি চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) তাদের ট্রেডিং সময়সূচিতে পরিবর্তন এনে ব্রোকারেজ হাউজে চিঠি প্রেরণ করেছে। নতুন সময়সূচি অনুযায়ী সিএসই আগামী ২৬ জানুয়ারি থেকে তাদের ট্রেডিং সময়সূচি সকাল ১০ টার পরিবর্তে সাড়ে ৯ টায় করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন সিএসই’র এই সিদ্ধান্ত প্রত্যাহার করে বিদ্যমান সময়সূচি বহাল রাখার দাবি জানিয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানাননো হয়, কোন একটি দেশে একই টাইম জোনে একাধিক স্টক এক্সচেঞ্জে পৃথক ট্রেডিং সময়সূচি থাকার বিষয়টি নজিরবিহীন ও চিন্তাবহির্ভূত।

ডিএসই ও সিএসই উভয় এক্সচেঞ্জে একই সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় হয়। প্রতিদিন একই সময়ে একই সাথে ট্রেডিং শুরু হওয়ার ফলে বিনিয়োগকারী উভয় এক্সচেঞ্জ যাচাই বাছাই করে প্রতিযোগীতামূলক উপযুক্ত দরে তাদের চাহিদা মাফিক শেয়ার ক্রয়-বিক্রয় করে থাকে।

ডিবিএর পক্ষ থেকে বল হয়, ডিএসই অপেক্ষা সিএসই’র শেয়ার ভলিয়ম ৫ শতাংশের মত। ট্রেডিং কার্যক্রম ও ভলিয়মের দিক থেকে সিএসই’র অবস্থান বিবেচনা করলে ভলিয়মের স্বল্পতা এবং সকল ব্রোকারদের অংশগ্রহণ সীমিত হওয়ার কারণে প্রারম্ভিক ট্রেডিংয়ে শেয়ার প্রাইস ডিসকভারি (Distorted Price Discovery) বাধাগ্রস্ত হবে।

উভয় এক্সচেঞ্জে পৃথক ট্রেডিং সময়সূচির সমস্যা তুলে ধরে বলা হয়, দ্বৈত সদস্য কোম্পানীগুলোতে ট্রেডিং সেবা ও কার্যক্রম ব্যহত হবে এবং হাউজগুলোতে বিশৃংখলা তৈরী হয়ে বাজার ও বিনিয়োগকারীর আস্থায় এবং সামগ্রীক বাজার ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

দীর্ঘ সময় ধরে বাজারে মন্দা বিরাজ করছে উল্লেখ করে ডিবিএর পক্ষ থেকে বলা হয়, দীর্ঘ এ মন্দার ফলে বিনিয়োগকারীসহ বাজার অংশীজন ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়েছে। তাই বিনিয়োগকারী ও বাজারের স্বার্থে সিএসই’র নতুন ট্রেডিং সময়সূচির সিদ্ধান্ত প্রত্যাহার করে বিদ্যমান সময়ে সকাল ১০ টায় বহাল রাখার জন্য সিএসই পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি। এ বিষয়ে আমরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দৃষ্টি আকর্ষণ করছি এবং সিএসই প্রদত্ত নতুন ট্রেডিং সময়সূচির সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024