শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিরাজগঞ্জে শীতার্তদের পাশে শাহ্জালাল ইসলামী ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ পড়া হয়েছে

বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখন বয়ে যাচ্ছে তীব্র শৈত্য প্রবাহ। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি প্রতিবছর সেইসব দরিদ্র শীতার্তদের পাশে দাড়ানোর চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক সিরাজগঞ্জ শাখা সম্প্রতি ছাত্র ও এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেছে। শহরের শহীদগঞ্জে হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার এন্ড কমার্সের সাবেক সহসভাপতি মোঃ আনিসুর রাহমান, বিশেষ অতিথি হিসেবে সিরাজগঞ্জ সদর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবু রায়হান, মোঃ আব্দুল বাছেত এবং মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মাদ মাসুদ, মাদ্রাসার সকল শিক্ষক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি মোঃ আনিসুর রাহমান বক্তব্যের শুরুতেই শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমন মহতী উদ্যোগকে অভিনন্দন জানান। তিনি বলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক দরিদ্র শীতার্তদের পাশে পূর্বেও ছিল ভবিষ্যতেও থাকবে। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংকের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য শেষ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024