শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আবারও বাড়তে পারে সয়াবিন তেলের দাম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

ডিসেম্বরে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা বাড়িয়েও উৎপাদনকারীরা খুশি নন। আবারো দাম বাড়ানোর প্রস্তাবনা দিয়েছেন তারা।

কিন্তু বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এমন প্রস্তাবনার পরে বাজারে সয়াবিন তেলের ঘাটতি দেখানো শুরু হয়ে গেছে।

পণ্যের দামের কথা বললে সেখানে যেন হার মানায় বাংলাদেশের বাজার। এখানে একবার কোন পণ্যের দাম বাড়তে শুরু করলে তা যেন কমেই না। গেল নভেম্বর ডিসেম্বরে দফায় দফায় তেলের দাম বাড়লেও আবারো ভোজ্য তেলের দাম বাড়ানোর কৌশল করছে উৎপাদনকারীরা।

কিছু কিছু প্রতিষ্ঠান আবার দিচ্ছে অফার, কম দামে তেল পেতে হলে তার সাথে বাধ্যতামূলকভাবে কিনতে হবে অন্য কোন পণ্য যেমন পোলাওর চাল।

গেল বছর নভেম্বরে এক দফায় ভোজ্য তেলের দাম বাড়লেও ডিসেম্বরে আবারো বাড়ানো হয়েছে। কিছুটা স্থিতিশীলতা আসলে, চলতি বছর আবারো ভোজ্য তেলের দাম বাড়ানোর জন্য উৎপাদনকারীরা প্রস্তাবনা দিয়েছে ট্যারিফকে।

এ নিয়ে রাজধানীর একটি বাজারে একজন দোকানদারের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘সয়াবিন তেলের বিকল্প হিসেবে অনেকেই সরিষার তেল কিনছে। আবার যাদের আর্থিক অবস্থা ভালো তারা প্যাকেজ নিচ্ছে। প্যাকেজ তো সবার জন্য না হওয়া সম্ভব হয় না। অনেকে আবার খোলা তেল নিচ্ছে।’

একজন ভোক্তার সঙ্গে কথা বললে তিনি বলেন, ”এই বছর তো রোজা আসার আগেই দাম বেড়ে গেল আমরা খেয়ে বাঁচব কিভাবে।’

সূত্রঃ https://www.youtube.com/watch?v=1lsHHEPTzzQ

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024