শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইউরোপের ৪ দেশের সঙ্গে থাইল্যান্ডের বাণিজ্য চুক্তি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

সুইজারল্যান্ড, নরওয়ে, লিচেনস্টাইন ও আইসল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে সই করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়টংটার্ন সিনাওয়াত্রা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দাবোসে এই চুক্তি হয় বলে জানিয়েছে নিক্কেই এশিয়া।

এই চারটি দেশ ২০২৩ সালে থাইল্যান্ড থেকে এক দশমিক ৮ বিলিয়ন ডলারের পণ্য ও সার্ভিস আমদানি করে। এক্ষেত্রে রপ্তানি করে এক দশমিক ৪ বিলিয়ন ডলার। সুইজারল্যান্ড হচ্ছে থাইল্যান্ডের ১৪তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

চুক্তির অধীনে থাইল্যান্ড ও দেশগুলো বাণিজ্যের ক্ষেত্রে শিল্প ও সামুদ্রিক খাদ্যপণ্যে শুল্ক কমাবে। তাছাড়া স্বচ্ছতারভিত্তিতে বাণিজ্যকে আরও এগিয়ে নিতেও রাজি হয়েছে তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার মধ্যে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে থাই সরকার।

ট্রাম্প মার্কিন ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চীন, মেক্সিকো, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের মতো যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্ধৃত্ত উপভোগ করছে ভারসাম্য বজায় রাখতে তাদের ওপর শুল্ক আরোপ করবেন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০তম বাণিজ্য উদ্বৃত্তের দেশ থাইল্যান্ড। ভিয়েতনাম চতুর্থ।

থাই বাণিজ্য মন্ত্রণালয়ের লক্ষ্য মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে অন্তর্মুখী বিনিয়োগকে উত্সাহিত করা। ইউরোপের দেশগুলো থাইল্যান্ড থেকে ইলেকট্রনিক্স তৈরির যন্ত্রপাতি, যান্ত্রিক যন্ত্রপাতি, যানবাহন ও লোহার পণ্য এবং ঘড়ি এবং ঘড়ির যন্ত্রাংশ আমদানি করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024