শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কী কথা হলো, মুখে কুলুপ জয়শঙ্করের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১২৯ পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ইস্যুতে কথা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের ভিসা নীতি এবং আঞ্চলিক নানা বিষয় নিয়েও ওই দ্বিপাক্ষিক বৈঠকে কথা হয়েছে বলে জানিয়েছেন জয়শঙ্কর।

গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের যোগ দিতে ওয়াশিংটনে গিয়েছিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। সেখানে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এসব আলোচনা হয় তার।

নিজের এক্স (সাবেক টুইটার) হ্যাণ্ডেলে জয়শঙ্কর লিখেছেন, আমাদের দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক আবারও ঝালিয়ে নিলাম।

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে ভারত-মার্কিন সম্পর্কের একজন দৃঢ় প্রবক্তা বলেও উল্লেখ করেছেন জয়শঙ্কর। এছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বহু বিষয় নিয়ে মত বিনিময় হয়েছে বলেও ওই পোস্টে লিখেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ।

বৈঠকের পরে ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর স্বীকার করেন যে বাংলাদেশ নিয়ে ওই বৈঠকে কথা হয়েছে।

তিনি জানান, হ্যাঁ, বাংলাদেশ নিয়ে আমাদের মধ্যে কিছু আলোচনা হয়েছে। আমার মনে হয় এ নিয়ে বিস্তারিত কিছু বলা উচিত হবে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024