শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভবন ও ফ্ল্যাটসহ সালমানের ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৮২ পড়া হয়েছে

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে সিআইডি।

এতে বলা হয়, বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড, কাঁচপুর অ্যাপারেলস নামের দুটি প্রতিষ্ঠানের নামে ২১টি এলসি/সেলস কন্ট্রাক্টের (বিক্রয় চুক্তি) মাধ্যমে দুবাইয়ে অর্থ পাচার করেছে। যে টাকার পরিমাণ ২ কোটি ৬০ লাখ ৯৮৪ টাকা।

২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দুবাইয়ে অবস্থিত তার পুত্রের মালিকানাধীন প্রতিষ্ঠান আরআর গ্লোবাল ট্রেডিং এফজেডই, সাইফ লাউঞ্জে বিভিন্ন সময়ে এসব টাকা পাচার করা হয়। এসব ঘটনায় মানি লন্ডারিং মামলা হয়। সে মামলার তদন্ত চলছে। সেই তদন্তের অংশ হিসেবেই আদালতের অনুমতি নিয়ে তাদের ঢাকায় অবস্থিত বেশ কিছু সম্পদ জব্দ করা হয়েছে।

সিআইডি বলছে, সালমান এফ রহমান তার ছেলে আহমেদ শাহরিয়ার রহমানসহ এজাহারনামীয় আসামিদের সহযোগিতায় সংঘবদ্ধভাবে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে টাকা পাচারের অসদুদ্দেশ্যে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রপ্তানি করে।

তদন্তকারীরা বলছেন, আসামিদের নামে ঢাকা জেলার দোহার থানা এলাকায় থাকা প্রায় দুই হাজার শতাংশ জমি এবং ভূমির ওপর নির্মিত স্থাপনা, গুলশানের দ্য এনভয় ৮৪ নামের বিল্ডিং, গুলশানে ছয় হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট এবং গুলশান আবাসিক এলাকার ৬৮/এ নম্বর রাস্তার, ৩১ নম্বর প্লটের ওপর নির্মিত ট্রিপ্লেটস নামীয় ৬তলা বিল্ডিংসহ আরও একটি ফ্ল্যাট বিজ্ঞ আদালতের আদেশপূর্বক ক্রোক করা হয়। যার বর্তমান বাজারমূল্য ২৫০ কোটি।

সিআইডি জানিয়েছে, ট্রেড বেইসড মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিভিন্ন দেশে টাকা পাচারের অভিযোগে সালমান এফ রহমান ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে এখন পর্যন্ত ১৭টি মামলা দায়ের করেছে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024