শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিএপিএম বিডিবিএল ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৭১ পড়া হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্ট কমিটি দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত ট্রাস্টির সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

সভায় সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১ এর ৩১ শে ডিসেম্বর ২০২৪ ইং সালের দ্বিতীয় ত্রৈমাসিক ফান্ডের অনিরিক্ষীত হিসাব (আন-অডিটেড রিপোর্ট) অনুমোদন করা হয়।

সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১ এর ৩১ শে ডিসেম্বর ২০২৪ ইং সালের দ্বিতীয় ত্রৈমাসিকের অনিরিক্ষীত হিসাব অনুযায়ী ফান্ডের সকল সম্পদ ও দায় বিবেচনা করে, ফান্ডটির মোট নীট সম্পদের মূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ৫৬১,০২৪,০৯৯ টাকা এবং বাজারমূল্যে ৪৩১,৯২৫,৬৫০ টাকা।

অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট প্রতি নীট সম্পদমূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১১.৯৯ টাকা এবং বাজারমূল্যে ৮.৬২ টাকা, নীট লভ্যাংশ ২,৩৩০,৮৩৬.০০ টাকা এবং ইউনিট প্রতি আয় (০.০৫) টাকা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024