শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

১৬০০ কোটির মালিক শোয়েবের বন্ধুর সঙ্গে সম্পর্কে সানিয়া মির্জা!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

গত বছর ভারতের জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। এর কিছু দিন পরই শোয়েব বিয়ে করেন তার এক বন্ধুর সাবেক স্ত্রী ও উপস্থাপক সানা জাভেদকে।

এদিকে বিচ্ছেদের পর সানিয়া মির্জার ঘনিষ্ঠরা জানান, এই মুহূর্তে ছেলেকে নিয়েই ব্যস্ত থাকতে চান এই টেনিস তারকা। তবে বিচ্ছেদ হওয়ার পর থেকে একের পর এক ব্যক্তির সঙ্গে নাম জড়িয়েছে সানিয়ার।

কখনও ক্রিকেটার মোহম্মদ শামির সঙ্গে এআই ছবি হয়েছে ভাইরাল, আবার সম্প্রতি সময়ের গুঞ্জন- সানিয়া মির্জা নাকি সম্পর্কে আছেন আদিল সজনের সঙ্গে।

এরপরই নেটিজেনদের প্রশ্ন, কে এই আদিল? কী বা পেশা তার? সানিয়ার সঙ্গে তার সম্পর্ক কী?

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদন অনুসারে, আদিল দুবাইয়ের একজন ব্যবসায়ী। শোয়েব মালিকের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল একটা সময়। সেই সূত্রে সানিয়াকেও বহুদিন ধরে চেনেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে আদিলকে অনুসরণ করতে শুরু করেছেন সানিয়া। আদিল কোটিপতি। দানুবে গ্রুপের ম্যানেজার তিনি। প্রায় ১৬০০ কোটি টাকার মালিক এই যুবক।

এছাড়া বলিউডের সঙ্গেও আদিলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তবে আদিল কিন্তু বিবাহিত। তার স্ত্রী সানা সজন পেশায় চিকিৎসক। তবুও সানিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জন রটেছে তাকে ঘিরে।

যদিও এখনও পর্যন্ত এই গুঞ্জন নিয়ে মুখ খোলেননি আদিল। অন্যদিকে মুখে কুলুপ এঁটেছেন সানিয়া মির্জাও। আদিল প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেননি তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024