শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বন্ধুত্বপূর্ণ: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৮০ পড়া হয়েছে

বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজার রাখা। তারা দ্বিপাক্ষিক সম্পর্ককে এমনভাবে উন্নীত করতে চায় যেন দুই দেশের জনগণের জন্য ভালো হয়।

শুক্রবার (২৪ জানুয়ারি) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

তিনি বলেন, ভারত দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় এবং এই সম্পর্ক ‘স্বতন্ত্র’, যা অন্যান্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর নির্ভর করে না। আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে চাই।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সম্পর্কোন্নয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল এ মন্তব্য করেন।

এদিকে, সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে ভারত বাংলাদেশের কাছে ‘গঠনমূলক সহযোগিতার মনোভাব’ আশা করে বলেও উল্লেখ করেন তিনি।

আগামী মাসে নয়াদিল্লিতে বিএসএফ-বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠকের বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র বলেন, প্রস্তাবিত বৈঠক নিয়ে আলোচনা হয়েছে তবে এর তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

সীমান্ত বেড়া দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, সীমান্ত সুরক্ষিত করতে বেড়া দেওয়ার বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সমঝোতা আছে। আমরা আশা করি বাংলাদেশ গঠনমূলক সহযোগিতার মনোভাব নিয়ে বিষয়টি দেখবে। উভয় পক্ষেরই এই সমঝোতা বাস্তবায়ন করা উচিত।

তিনি বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এ অঞ্চলের সব ঘটনার ওপর আমরা নিবিড়ভাবে খেয়াল রাখছি। আমরা সবকিছুই পর্যবেক্ষণ করি এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024