শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভারতের ১০ এমপিকে বহিষ্কার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৯৬ পড়া হয়েছে

ভারতের পার্লামেন্টের ১০ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটির (জেপিসি) বৈঠক চলাকালে বিশৃঙ্খলার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

শুক্রবার ( ২৪ জানুয়ারি) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ওয়াকফ অ্যাক্ট ১৯৫৫-এর ৪৪ ধারার প্রস্তাবিত পরিবর্তনের বিষয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির (জেপিসি) বৈঠকে বিরোধী দলের ১০ পার্লামেন্ট সদস্যকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার জেপিসির শুনানিতে হট্টগোলের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কার হওয়া এমপিদের মধ্যে তৃণমূলের কল্যাণ ব্যানার্জি এবং এআইএমআইএর আসাদুদ্দিন ওয়াইসি রয়েছেন। তালিকায় থাকা বাকিরা হলেন- কংগ্রেসের মোহাম্মদ জাভেদ, ডিএমকের এ রাজা, কংগ্রেসের নাসির হোসেন, সমাজবাদী পার্টির মোহিবুল্লাহ, ডিএমকের এম আব্দুল্লাহ, শিবসেনার (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) অরবিন্দ সাবন্ত, তৃণমূলের নাদিমুল হক ও কংগ্রেসের ইমরান মাসুদ।

এনডিটিভি জানিয়েছে, বেলা ১১টায় জেপিসির বৈঠক শুরু হয়। এ সময় অধিবেশনে হট্টগোল করেন বিরোধী দলের সদস্যরা। প্রস্তাবিত পরিবর্তনের খসড়া পর্যালোচনার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে জম্মু ও কাশ্মীরের ধর্মীয় নেতা মিরওয়াইজ উমর ফারুকের নেতৃত্বে প্রতিনিধিদলের মতামত শোনার কথা ছিল জিপিসির। এ সময় বিরোধী সংসদ সদস্যরা দিল্লি বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে বিজেপি সংসদে ওয়াকফ সংশোধনী বিলের রিপোর্ট তাড়াতাড়ি পেশ করার জন্য জোরাজুরির অভিযোগ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ দেখা দেয়। পরে বৈঠক মুলতবি করা হয়। পরে আবার বৈঠক শুরু হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

বৈঠকে তৃণমূল কংগ্রেসের কল্যাণ ব্যানার্জী বলেন, আমরা বারবার ৩০ এবং ৩১ জানুয়ারি জেপিসির সভার জন্য অনুরোধ করেছি। কিন্তু অনুরোধ উপেক্ষা করা হয়েছে। গতরাতে আমরা দিল্লি পৌঁছালে বৈঠকের বিষয়বস্তু পাল্টে যায়। প্রতিটি ধারা অনুসারে সভা চলবে বলে আমাদের জানানো হয়। কিন্তু ভেতরে যা ঘটেছে তা অঘোষিত জরুরি অবস্থার মতো। দিল্লি নির্বাচনের কারণে তাড়াহুড়োর বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এর আগেও ‘ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল-২০২৪’ সংক্রান্ত জেপিসির বৈঠকে একাধিকবার বাধার সম্মুখীন হয়েছে। গত বছরের অক্টোবরেও জেপিসি বৈঠকে তৃণমূল সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জি এবং বিজেপি সংসদ সদস্য অভিজিৎ গাঙ্গুলীর মধ্যে বিরোধ দেখা দেয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024