শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শনিবার থেকে রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলে যা মানতে হবে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

যানজট নিয়ন্ত্রণে রাজধানীতে শনিবার (২৫ জানুয়ারি) থেকে যানবাহন চলাচলে মানতে হবে নতুন এ নির্দেশনা। এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, মানিক মিয়া এভিনিউ ও তেজগাঁও শিল্পাঞ্চলের শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউসহ বিভিন্ন স্থানে ডিএমপি ট্রাফিক বিভাগের যান চলাচল নিয়ন্ত্রণের ফলে যানজট কমেছে। এর সুফল এরইমধ্যে জনসাধারণ পেতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিজয় সরণি ক্রসিংয়ের চারপাশের রাস্তায় সৃষ্ট যানজট হ্রাসে শনিবার (২৫ জানুয়ারি) থেকে কিছু এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি।

এরমধ্যে জাহাঙ্গীর গেট থেকে আসা মোহাম্মদপুর-ধানমন্ডি-খেজুর বাগান-মানিক মিয়া এভিনিউ অভিমুখী যানবাহন বিজয় সরণিতে ডানে মোড় নিতে পারবে না। এ সব যানবাহন প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটের আগের ডানে মোড় নিয়ে আগারগাঁও লিংক রোডে উঠবে এবং বিআইসিসি মোড় অথবা আগারগাঁও ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।

যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024