শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আমিরাতে রোববার রাতে শবেমেরাজ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৯০ পড়া হয়েছে

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র শবেমেরাজ আগামীকাল রোববার (২৬ জানুয়ারি) রাতে উদযাপিত হবে।

এদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই আমিরাতে শুরু হবে শবেমেরাজের আনুষ্ঠানিকতা। যা চলবে সোমবার (২৭ জানুয়ারি) সূর্যোদয়ের আগ পর্যন্ত। বিশেষত এ পবিত্র রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা পুণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির, কোরআন তেলাওয়াতসহ ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। এ ছাড়াও রসুলের (সা.) জীবনী সম্পর্কে আলোচনা করা হবে।

প্রতি বছর মুসলমানরা আরবি মাস রজবের ২৭ তারিখে পবিত্র শবেমেরাজ উদযাপন করে থাকেন। এ রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্য লাভ করেন। মুসলমানদের কেউ কেউ আল্লাহর নৈকট্য লাভের জন্য এদিন উপলক্ষে নফল নামাজ আদায় ও রোজা পালন করে থাকেন।

আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে এ উপলক্ষে সোমবার (২৭ জানুয়ারি) ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ছুটি থাকা অবস্থায় দূতাবাস ও কনস্যুলেটের জরুরি সেবা কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024