শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন কক্সবাজারে অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে

দেশের শীর্ষস্থানীয় খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই দিনব্যাপী ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ও ২৩ জানুয়ারি কক্সবাজারের লং বিচ হোটেলে সম্মেলনের আয়োজন করা হয়। এ বছর সম্মেলনের থিম ছিল ‘দ্য রাইজিং’।

সম্মেলনে উপস্থিত ছিলেন কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিন হাসান ও কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী। এ ছাড়া প্রধান কার্যালয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সারা দেশ থেকে আসা বিক্রয় কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন।

দুই দিনের অনুষ্ঠানে গত বছরের পর্যালোচনা এবং ২০২৫ সালের জন্য পরিকল্পনা, নতুন পণ্য উন্মোচন ও পুরস্কার বিতরণ প্রধান আকর্ষণ ছিল। মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সম্মেলন শেষ হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024