শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট, গাইবেন জেমসসহ ৭ ব্যান্ড

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ পড়া হয়েছে

ব্যান্ডের শহর বলা হয় বন্দর নগরী চট্টগ্রামকে। দেশের ব্যান্ড সংগীতের অনেক কালজয়ী ব্যান্ডের জন্ম চট্টগ্রামে। তাই এই শরহরে বলা চলে ব্যান্ডের শহর। সেই চট্টগ্রামেই এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট।

চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট ২০২৫ ‘গালা নাইট কনসার্ট’ শীর্ষক আয়োজনটিতে গাইবে দেশের আটটি ব্যান্ড। আর সেখানে মধ্যমনি হয়ে উপস্থিত হবেন ‘নগর বাউল’ তারকা মাহফুজ আনাম জেমস। আয়োজক জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ব্যান্ডটির পক্ষ থেকেও জানানো হয়েছে জেমসের পরিবেশনার কথা।

কনসার্টকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে অনলাইন প্রচারণা। জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়ছে, ফৌজদারহাট ডিসি পার্কে চলমান মাসব্যাপী ফুল উৎসবের সমাপনী উপলক্ষে আগামী ৬ ফেব্রুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে গালা নাইট কনসার্টটি। সেখানে অংশ নেবেন জেমস ও তার দল।

আরও গাইবে শিরোনামহীন, আর্টসেল, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ ও তেরোন্দাজ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024