শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বৈরুত ও বাগদাদে পুনরায় শুরু হচ্ছে এমিরেটস ফ্লাইট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৮৮ পড়া হয়েছে

আগামী ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে এমিরেটস পুনরায় লেবাননের বৈরুতে দৈনিক ফ্লাইট শুরু করছে। একই দিনে ইরাকের বাগদাদেও পুনরায় দৈনিক ফ্লাইট শুরু হচ্ছে।

বৈরুতের রফিক আল হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে তিন শ্রেণী বিশিষ্ট বোয়িং ৭৭৭ইআর। এর ফলে দুবাই ও বৈরুত ভ্রমণে সপ্তাহে পাঁচ সহস্রাধিক যাত্রী আসন পাওয়া যাবে।

১ এপ্রিল ২০২৫ থেকে বৈরুতে দ্বিতীয় আরেকটি দৈনিক ফ্লাইট শুরু করার ঘোষণা দিয়েছে এমিরেটস। এই ফ্লাইট পরিচালনায়ও ব্যবহৃত হবে তিন শ্রেণীর বোয়িং ৭৭৭ইআর।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং ভায়া দুবাই বৈরুত ও বাগদাদসহ বিশ্বের ১৪০টির অধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ প্রদান করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024