শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে

মিডল্যান্ড ব্যাংকের শাখা ও উপ-শাখা, ইসলামী ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, রিটেইল সেলস, ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই, এনআরবি, কার্ড এবং ট্রেজারি বিভাগের বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) গুলশানের হোটেল আমারীর বল রুমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে বার্ষিক ব্যবসা সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সম্মেলনের সভাপতিত্ব করেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিক্স অফিসার মোঃ জাহিদ হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ব্যাংকের সিনিয়ার ম্যানেজম্যান্ট টিম, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট সমুহের প্রধানরা, শাখা ও উপ-শাখার ম্যানেজাররা এবং মিডল্যান্ড ব্যাংক এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা উক্ত ব্যবসা সম্মেলনে উপস্থিত ছিলেন।

বার্ষিক ব্যবসা সম্মেলনের শুরুতে ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) দিদারুল ইসলাম ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি উপস্থাপন করেন।

ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ জাভেদ তারেক খান, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট প্রধানরা, এসএমই বিভাগের প্রধান, ট্রেজারী বিভাগের প্রধানরা সম্মেলনে তাদের বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। ব্যাংকের আর্ন্তজাতিক ও এনঅরবি বিভাগের প্রধান খন্দকার তৌফিক হেসেন সম্মেলনে এনঅরবি বিভাগের বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। ব্যবসা সম্মেলনে ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট, এসএমই, এনআরবি এবং ট্রেজারি বিভাগের ২০২৪ সালের অর্জিত ব্যবসা মুল্যায়ন করা হয় এবং ২০২৫ সালের জন্য বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা অর্জনের উপর পর্যালোচনা করা হয়।

ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশনের প্রধান মোঃ রাশেদ আক্তার, এরিয়া হেডরা, ক্লাস্টার হেডরা, শাখা ও উপ-শাখা ম্যানেজাররা, এজেন্ট ব্যাংকিং ডিভিশন, কার্ড ডিভিশন, রিটেল সেলস ডিভিশন, ব্রাঞ্চ এসএমই, ইসলামী ব্যাংকিং উইন্ডোর প্রধানরা বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। সভায় ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশনের ২০২৪ সালের অর্জিত ব্যবসা মুল্যায়ন করা হয় এবং ২০২৫ সালের জন্য বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা অর্জনের উপর পর্যালোচনা করা হয়।

ব্যবস্থাপনা পরিচালক নিয়ন্ত্রক সংন্থা কর্তৃক প্রদত্ত নির্দেশিকাসমুহ মেনে চলা, সম্পদের গুনগতমান বজায় রাখা, নন-পানফরমিং লোন আদায় নিশ্চিত করা এবং শেয়ারহোল্ডারের বিনিয়াগের রির্টান ডেলিভারি করা সহ সকলকে ব্যাংকিং সেবা প্রদানে দক্ষতা ও উৎকর্ষতা নিশ্চিত করার এবং গ্রাহকদের আর্থিক লক্ষ্য পূরণে সহায়তা করার আহবান জানান।

বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫ এ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠনটি সঞ্চালনা করেন ব্যাংকের ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মোঃ রাশেদুল আনোয়ার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024