শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

তানজিদ কি পারবেন গেইলের রেকর্ড ভাঙতে?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় দলের তরুণ তারকা ওপেনার তানজিদ হাসান তামিম। চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালের হয়ে দারুণ ব্যাট করছেন ২৪ বছর বয়সি এই তরুণ ব্যাটসম্যান।

ইতোমধ্যে ১০ ম্যাচে এক সেঞ্চুরি আর দুই ফিফটির সাহায্যে আসরের সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন। এই রান সংগ্রহ করতে গিয়ে ছক্কার রেকর্ডও গড়েছেন তানজিদ। এবারের আসরে ১০ ম্যাচে তানজিদের ছক্কা হয়ে গেল ২৯টি।

গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ১৪ ম্যাচে ২৪টি ছক্কা মেরেছিলেন তাওহিদ হৃদয়। এক বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার কীর্তি ছিল সেটিই।

তাওহিদ হৃদয়ের আগে ছক্কার এই রেকর্ডটি ছিল তামিম ইকবালের দখলে। ২০১৯ সালের বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৪ ম্যাচে ২৩ ছক্কা হাঁকান দেশসেরা ওপেনার।

এক বিপিএলে ছক্কার রেকর্ডটি সবার ধরাছোঁয়ার অনেক বাইরে নিয়ে গেছেন ক্রিস গেইল। ২০১৭ সালের বিপিএলে ১১ ম্যাচে ৪৭টি ছক্কা মেরেছিলেন ‘ইউনিভার্স বস’ খ্যাত ওয়েস্ট ইন্ডিজের তারকা।

চলতি বিপিএলের প্রাথমিক পর্বে আর দুটি ম্যাচ বাকি আছে তানজিদের। এই দুই ম্যাচে ২০টি ছক্কা মেরে গেইলকে পেছনে ফেলা খুবই কঠিন।

তবে ঢাকা ক্যাপিটাল যদি নাটকীয়ভাবে প্লে অফে খেলে তাহলে আরেকটু বেশি সুযোগ তানজিদ হাসান তামিম পাবেন। সেটি হতে পারে এক ম্যাচ থেকে সর্বোচ্চ তিন ম্যাচ পর্যন্ত। তাহলে তার জন্য গেইলের রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ তৈরি হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024