শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মান্নাতের জন্য শাহরুখকে ৯ কোটি টাকা ফেরত দেবে সরকার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৭১ পড়া হয়েছে

ভারতের বাণিজ্যিক শহর মুম্বাই বেড়াতে গিয়েছে অথচ শাহরুখের বাড়ি ঘুরতে যায়নি এমন মানুষ খুব কমই আছে। মুম্বাইয়ের অন্যতম দর্শনীয় স্থান বলিউড কিং শাহরুখ খানের বাড়ি মান্নাত। এবার এই আলিশান বাড়ির জন্য টাকা পেতে যাচ্ছেন বলিউড বাদশাহ, যা দেওয়া হবে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলিউড কিং শাহরুখ খানকে ৯ কোটি রুপি ফেরত দেবে মহারাষ্ট্র সরকার। কারণ, তার বাড়ির লিজ কনভার্ট করার জন্য দিয়েছিলেন শাহরুখ। বলে রাখা ভালো, মান্নাত বাংলোটি সমুদ্রমুখী একটি বাংলো যা বান্দ্রা অঞ্চলে অবস্থিত। এটি দেখতে ভারতের নানা প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকেরা।

বছর পাঁচেক আগে মান্নাতকে পুরোপুরি নিজের করে নিতে উদ্যোগী হন শাহরুখ। ইজারার জমিকে ব্যক্তিগত মালিকানাধীন করতে সরকারকে মোটা টাকা দিতে হয়। সে অনুযায়ী শাহরুখ এবং তার স্ত্রী গৌরী খান সরকারি নিয়ম মেনে টাকা জমা করেন। মান্নাতের জন্য ফার্স্ট ক্লাস ওনারশিপ হিসেবে আবেদন করেন তারা। সেই আবেদন গৃহীতও হয়।

কিন্তু মান্নাতের মালিকানা পেতে প্রয়োজনের তুলনায় শাহরুখ বেশি টাকা দিয়েছিলেন বলে জানা যায়। তাই অতিরিক্ত ৯ কোটি রুপি তাকে ফিরিয়ে দিচ্ছে মহারাষ্ট্র সরকার।

ইজারার সম্পত্তির মালিকানা পেতে শাহরুখ এবং গৌরী ২৫ কোটি টাকা দিয়েছিলেন। অতিরিক্ত ৯ কোটি টাকা ফেরত দেওয়া হচ্ছে তাদের। তবে মান্নাতের মালিকানা নিয়ে সেই সময় বিতর্কও দেখা দেয়। বলা হয়, মোট ২৬,৩২৯ স্কয়ার ফিটের মালিকানা পেতে শাহরুখ যে টাকা দিয়েছিলেন, তার তুলনায় মান্নাতের বাজারমূল্য অনেক বেশি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024