শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রাজধানীতে ভ্যাট দেয় না ২৩৩০ জুয়েলারি প্রতিষ্ঠান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৭০ পড়া হয়েছে

রাজধানীর ২ হাজার ৩৩০ জুয়েলারি প্রতিষ্ঠান সরকারকে ভ্যাট দেয় না। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠানগুলোর কর এবং ভ্যাট নিবন্ধনও নেই। এর ফলে এই খাত হতে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ২২ জানুয়ারি ঢাকা মহানগরীর কর ও ভ্যাট নিবন্ধনবিহীন ২৩৩০টি জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা সরবরাহ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বরাবর পাঠানো এক চিঠিতে জুয়েলার্স সমিতি বলেছে, ঢাকা মহানগরীতে কর ও ভ্যাট নিবন্ধনবিহীন অসংখ্য জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় সই করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আমাদের ধারণা এসব জুয়েলারি প্রতিষ্ঠান সরকারের কোনও নিয়ম-নীতির তোয়াক্কা না করে জুয়েলারি ব্যবসা পরিচালনা করে আসছে। তাই বাজুস মনে করে এসব জুয়েলারি প্রতিষ্ঠানকে কর ও ভ্যাটের নিবন্ধনের আওতায় আনা হলে উল্লেখযোগ্য হারে রাজস্ব আহরণ সম্ভব। এই অবস্থায় সরকারের রাজস্ব আহরণের আওতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মহানগরীর জুয়েলারি প্রতিষ্ঠানের একটি তালিকা এতদসঙ্গে সংযুক্ত করে দেওয়া হলো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024