শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এক্সিম ব্যাংকে নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন আব্দুল আজিজ (জুম্মা)। এর আগে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

আব্দুল আজিজ ১৯৮৬ সালে এনসিসি ব্যাংকে অফিসার হিসেবে তার ব্যাংকিং জীবন শুরু করেন। ১৯৯৯ সালে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং পরবর্তীতে ২০০৫ সালে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংকে যোগদান করেন।

দীর্ঘ ৩৮ বছরের ব্যাংকিং অভিজ্ঞতাসমৃদ্ধ আব্দুল আজিজ এনসিসি ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্পোরেট ব্যাংকিং, রফতানি বাণিজ্য, এসএমই, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট, রিটেইল, লিগ্যাল অ্যান্ড মনিটরিং বিভাগের প্রধান, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান এবং প্রধান ব্যবসায়িক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

আব্দুল আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় সম্মানসহ স্নাতকোত্তর এবং পরবর্তী সময়ে এলএলবি ডিগ্রি লাভ করেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে যুক্তরাজ্য, জার্মানী, জাপান, মালয়েশিয়া ও নেপালসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024