শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এমটিবি সঙ্গে ইফাদ মোটরসের ক্যাশ ম্যানেজমেন্ট সেবার চুক্তি স্বাক্ষর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি ইফাদ মোটরস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। যার মাধ্যমে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের জন্য একটি আধুনিক ক্যাশ ম্যানেজমেন্ট সলুশ্যন চালু করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
এমটিবির ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট প্লাটফর্মটি একীভূত পেমেন্ট, সংগ্রহ এবং সমন্বয় সেবা প্রদান করবে, যা ইফাদ মোটরস লিমিটেডকে তাদের আর্থিক কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে, ব্যয় হ্রাস করতে এবং লেনদেন প্রক্রিয়াকে সহজতর করতে সহায়তা করবে।

এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মোঃ খালিদ মাহমুদ খান এবং ইফাদ মোটরস লিমিটেডেরর ব্যবস্থাপনা পরিচালক তাসকীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমটিবির হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট এন্ড ট্রানজেকশন ব্যাংকিং মোহাম্মদ আশিক ইকবাল খান, ইউনিট হেড অব হোলসেল ব্যাংকিং ডিভিশন-১ জুবায়ের রেজা এবং ইফাদ মোটরস লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) সহদেব কে. দাস, হেড অব বিজনেস মইদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024