শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কুমিল্লায় ন্যাশনাল লাইফের শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে

দেশের খ্যাতনামা জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি কুমিল্লায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে। প্রায় তিন শতাধিক হত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) কোটবাড়ী শালবন বিহারে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন দরিদ্র মানুষের মাঝে উক্ত কম্বল বিতরণ করেন।

এসময় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি সবসময় মানুষের পাশে দাঁড়ায়। প্রতিষ্ঠার পর থেকে ন্যাশনাল লাইফ বীমা ব্যবসার পাশাপাশি জনকল্যাণে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। ন্যাশনাল লাইফের উদ্যোগে বৃক্ষ রোপণ, দরিদ্র মানুষকে চিকিৎসা সহায়তা প্রদান, বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত নানা কল্যাণমূলক কাজ অব্যাহত রেখেছে।

এ সময় সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, কুমিল্লা কান্দিরপাড় ও লাকসাম এরিয়া প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ খোরশেদ আলম, দেবিদ্বার মডেল অফিসের মনিটরিং কর্মকর্তা মোঃ কাউছার আলম, কুমিল্লা সদর মডেল অফিসের মনিটরিং কর্মকর্তা ও এভিপি মোঃ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024