শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র হালনাগাদের সময় বাড়লো

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে

জরিমানা ছাড়া মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময় আবার বাড়িয়েছে সরকার।

রোববার (২৬ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের মোটরযানের মালিকরা যানবাহনের মেয়াদোত্তীর্ণ ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়া হালনাগাদ করতে পারবেন।

এর আগে, গত ৩ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, অনেক গাড়ি রয়েছে যেগুলোর ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট হালনাগাদ করা নেই। দুটো কারণে এসব হালনাগাদ করেননি মালিকরা। প্রথমত, গাড়িগুলো চলাচলের উপযুক্ততা বা ফিটনেস হারিয়েছে। তারা ফিটনেস করাতে এলে সেটি পাবেন না। দ্বিতীয়ত, সরকারকে ফাঁকি দিয়ে চলে অভ্যস্ত হয়ে পড়েছেন। এছাড়া, অনেক চালক রয়েছে, যারা তাদের লাইসেন্স নবায়ন করছে না।

ওই কর্মকর্তা বলেন, সরকার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজস্ব সংগ্রহ বাড়াতে চাচ্ছে। অন্যদিকে, যানবাহনগুলোকে নিয়মের মধ্যে নিয়ে আসতে চাচ্ছে। যেসব মোটরযানের ফিটনেস সনদ নেই বা হালনাগাদ নয়, সেগুলোকে সড়কে চলতে দেওয়া হবে না। কারণ সড়ক দুর্ঘটনার কারণগুলোর মধ্যে অন্যতম হলো, যানবাহনের ফিটনেস না থাকা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024