শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভালোবাসা দিবসে রোমান্টিক জুটি ইয়াশ রোহান ও তটিনী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে

ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে বিশেষ নাটক ‘তোমায় পাবো কি?’। ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন বাপ্পি।

পরিচালক সাজ্জাদ হোসেন বাপ্পি জানিয়েছেন, ‘‘এটি আমার সবচেয়ে আদর ও যত্নে বানানো নাটক। মায়া ও আবেগ দিয়ে গল্পটি নির্মাণ করেছি। এটি আমার জন্য নতুন একটি এক্সপেরিমেন্ট। নাটকের রুদ্র ও চিত্রা চরিত্রগুলো লেখার সময় থেকেই আমার মনে গেঁথে ছিল। এখন পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। দর্শক যদি আমাদের কাজ পছন্দ করেন, তাহলেই সব পরিশ্রম সার্থক হবে।’’

নাটকের গল্পে রুদ্র চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। রুদ্র একজন সংগ্রামী গায়ক, যে গানের জগতে নিজের জায়গা তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তার বিশ্বাস একটি সুযোগ পেলেই ভাগ্য বদলে যাবে।

অন্যদিকে তানজিম সাইয়ারা তটিনী অভিনয় করেছেন চিত্রার চরিত্রে। চিত্রা একটি সুন্দর ও গোছানো পরিবারে বেড়ে ওঠা মেয়ে, যার রুদ্রর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। কিন্তু তাদের জীবনে নানা ঘটনার ঘনঘটা তাদের সম্পর্ককে নতুন মোড় দেয়।

গল্পের মোড় আসে যখন রুদ্র একজন বড় মাপের গায়ক হয়ে যায় এবং চিত্রা অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা শেষে দেশে ফিরে। চিত্রা রুদ্রের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করে, তবে তাদের পুনর্মিলন হবে কি না—তার উত্তর মিলবে নাটকে।

ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া এই বিশেষ নাটকটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024