শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

যমুনা ইলেকট্রনিক্স প্রথম স্থানে নেওয়ার অঙ্গীকার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ পড়া হয়েছে

যমুনা প্লাজা নেটওয়ার্কের বাৎসরিক সম্মেলন ‘যমুনা প্লাজা সামিট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার যমুনা ফিউচার পার্কের মহল অডিটোরিয়ামে দিনব্যাপী এ সম্মেলন হয়। এ সময় সারা দেশ থেকে আসা যমুনা প্লাজার ব্যবস্থাপক এবং এরিয়া ব্যবস্থাপকরা যমুনা ইলেকট্রনিক্সকে প্রথম স্থানে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সর্বোচ্চ বিক্রয়দাতা যমুনা প্লাজার বেশ কয়েকজন ব্যবস্থাপক এবং এরিয়া ব্যবস্থাপকদের অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

যমুনা ইলেকট্রনিক্সের ডিরেক্টর (মার্কেটিং) সেলিম উল্যা সেলিম অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের ডিরেক্টর (এইচসিএম) আফসার উদ্দিন, যমুনা ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম, যমুনা ইলেকট্রনিক্সের জিএম (অ্যাকাউন্টস) শফিক উদ্দিন আহমেদ, আইটি ডিপার্টমেন্টের প্রধান মেহেদী হাসান, প্লাজা হেড অব সেলস আব্দুল আলিম শিমুল, হেড অব ডিলার (সেলস) মাকসুদুর রহমান, এজিএম (এইচপি) মো. হারুনুর রশিদ, এজিএম (ডিজিটাল মার্কেটিং) রুহুল কে সাগর, বিজনেস অপারেশন (প্রডাক্ট টিম) ইব্রাহিম হোসেন প্রমুখ।

যমুনা প্লাজা ও এরিয়া ব্যবস্থাপকদের উদ্দেশে যমুনা গ্রুপের ডিরেক্টর (এইচসিএম) আফসার উদ্দিন বলেন, যমুনা ইলেকট্রনিক্স দেশের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। সব শ্রেণি-পেশার মানুষ যেন যমুনায় আসেন এবং যমুনার ইলেকট্রনিক্স সংগ্রহ করেন সেভাবে সবাইকে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য যমুনাকে এগিয়ে নেওয়া। তাই দ্রুত নিজেদের তৈরি করতে হবে এবং মানসিক শক্তি বাড়াতে হবে। কারণ মানসিক শক্তি বাড়ানোর মধ্য দিয়ে সব কিছুই অর্জন সম্ভব।

যমুনা ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম বলেন, কাজের প্রতি সবাইকে আত্মনিয়োগ করতে হবে। সফলতার পেছনে আত্মনিয়োগ গুরুত্বপূর্ণ। আমরা সবাই যমুনা পরিবারের সদস্য। যমুনাকে এগিয়ে নিতে আত্মনিয়োগের বিকল্প নেই। তাহলে আমরা সফলতা পাব।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যমুনা প্লাজা নেটওয়ার্কের বাৎসরিক সম্মেলন শেষ হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024