শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রূপালী ব্যাংকের ‘রূপালী ই-ব্যাংক’ অ্যাপ উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ পড়া হয়েছে

আরও আধুনিক ও উত্তম সেবার লক্ষ্য নিয়ে রূপালী ব্যাংক পিএলসি’র আইসিটি সিস্টেমস বিভাগের উদ্যোগে ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘রূপালী ই-ব্যাংক’ অ্যাপ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সেবার উদ্বোধন করা হয়।

সেবাটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপকরাসহ অন্যান্য ঊর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এই অ্যাপ দিয়ে রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডাররা ঘরে বসেই স্মার্টফোন ব্যবহার করে ব্যালেন্স অনুসন্ধান, মোবাইল রিচার্জ, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল পরিশোধ ও টিকেট ক্রয়সহ আরও অনেক সেবা গ্রহণ করতে পারবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024