শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ওর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক, পরীমণির জামিনদার সাদী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৮২ পড়া হয়েছে

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা ‘মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর’ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিনের মাথায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। সোমবার (২৭ জানুয়ারি) সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে এক হাজার টাকা মুচলেকায় ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম মোহাম্মদ জুনায়েদ তা মঞ্জুর করেন।

আদালতের জামিন আদেশের পর পরীমণির জামিননামা লেখা হয়। সেই জামিননামায় স্বাক্ষরকৃত দুজন জামিনদার হলেন অভিনেত্রীর আইনজীবী নীলাঞ্জনা রিফাত এবং তরুণ সংগীতশিল্পী শেখ সাদী।

আদালতে শুরু থেকেই পরীর পাশে ছিলেন সাদী এবং শেষে জামিনদার হিসেবে স্বাক্ষরও করেন।

এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়াতে থাকে। এও গুঞ্জন ওঠে পরীমণির সঙ্গে প্রেম করছেন এই গায়ক! যদিও এর কোনো সত্যতা মেলেনি। এ ধরণের গুঞ্জন নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন এ তরুণ গায়ক।

শেখ সাদী বলেন, ‘পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না। ওর সাথে আমার পারিবারিক সম্পর্ক। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যায়। তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই। লোকে না জেনে না বুঝে আমাদের নিয়ে গুজব ছড়াচ্ছে।’

জামিনদার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘পরীমণি আমার সহকর্মী। তার গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনে দুশ্চিন্তায় পড়ে যাই। তখন তার সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করবেন। এরপর নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আদালতে গেছি। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন। আরেকজন জামিনদার আমি হয়েছি।’

শেখ সাদী জানান, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমণির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল। তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়। তরুণ গায়ক শেখ সাদীর বেশ কয়েকটি জনপ্রিয় গান রয়েছে। ইউটিউবে এসব গানের ভিউ কোটি পার হয়েছে।

শেখ সাদী আরও বলেন, ‘আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক দিন হলো। পরীমণি অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদ-আপদে মানুষের পাশে থাকেন। আমি তার মঙ্গল কামনা করি সব সময়।’

পরীমণির ফেসবুক পেজে দেখা যায়, ২৩ জানুয়ারি শেখ সাদীর একটি ভিডিও প্রকাশ পেয়েছে। তাতে পরীমণি লিখেছেন, ‘You are the most talented person I have ever met! …পৃথিবীকে জানতে দিয়ো, তুমি এই পৃথিবীর আলো…।’ এ ছাড়া ১৩ জানুয়ারি পরীমণির ফেসবুক পেজে শেখ সাদীর আরও ভিডিও প্রকাশ পেয়েছে। একই দিন শেখ সাদীর আরও একটি ভিডিও পরীমণির ফেসবুক পেজে প্রকাশ পায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024