শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পাকিস্তানে চার নারী মিলে নয় কোটি রুপি চুরি, অতঃপর গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

লাহোরের মডেল টাউনে একটি বড় বাড়িতে চুরির ঘটনায় জড়িত চার নারীকে গ্রেফতার করেছে পুলিশ। নগদ ছয় কোটি রুপি এবং অতিরিক্ত তিন কোটি রুপি মূল্যের জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

লাহোরের পুলিশ প্রধান (সিসিপিও) বিলাল সিদ্দিক কামিয়ানার নির্দেশে ডিআইজি অর্গানাইজড ক্রাইম ইমরান কিশওয়ারের তত্ত্বাবধানে তাদের গ্রেফতার করা হয়।

চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে গয়না, মোবাইল ফোন, বিলাসবহুল ঘড়ি, পারফিউম ও বিদেশি মুদ্রা।

লাহোর, কাসুর ও মুলতানে সমন্বিত অভিযানের সময় সন্দেহভাজন সানা (হুমায়ুনের স্ত্রী), আনাম (নাদের মাসিহের স্ত্রী), শাহনাজ (জাভেদ মাসিহর স্ত্রী) এবং শাইবাকে (হুমায়ুনের মেয়ে) আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গৃহকর্মী হিসেবে কাজ করতেন সানা ও শাহনাজ। তাদের সঙ্গে মিলে চুরির পরিকল্পনা করেছেন আনাম ও শায়বা। তদন্তে আরও জানা গেছে যে, সানার আগে থেকেই অপরাধের রেকর্ড ছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024